মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পালকীছড়া চা-বাগানে কালীপূজা উপলক্ষে প্রকাশিত রশ্মি সাহিত্য সংকলন-এর মোড়ক গত শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সন্ধ্যায় দীপ জ্বেলে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে পালকীছড়া চা-বাগান পঞ্চায়েতের সভাপতি মথুরা মুন্ডা সভাপতিত্ব করেন। রশ্মি সাহিত্য সংকলন-এর সভাপতি নিপেন নায়েকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান নেহার বেগম এবং মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন।