মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্ফুলিঙ্গ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভায় এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র বেলাল হোসেন। এ উপলক্ষে ক্লাবের সভাপতি সুদেব কুণ্ডুর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আবদুল্লাহ প্রিন্স।