প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে গতকাল মঙ্গলবার এনায়েত হোসেনের শ্রেষ্ঠ ছড়া গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। পদ্মাপাড় লোক সাংস্কৃতিক সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী। বক্তব্য দেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, সচেতন নাগরিক কমিটির সদস্য আলতাফ হোসেন, সংস্কৃতিকর্মী ম. নিজাম আহমেদ প্রমুখ।