প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের (বিভাগ) সহকারী অধ্যাপক তুহিন রায়ের প্রথম কাব্যগ্রন্থ অনুর্বর বর্ষা-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্কুলের (অনুষদ) ডিন অধ্যাপক আবদুল জব্বার এবং কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক সাবিহা হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি বিষ্ণুপদ সিংহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক রুবেল আনছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ।