মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে সাংবাদিক ও নাট্যকার অমর সাহার ফের লড়াই নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠী ও পিরোজপুর নাট্যচক্রের আয়োজনে উদীচী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে উদীচীর পিরোজপুর শাখার সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার, ডেপুটি কমান্ডার এম এ রব্বানী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ। অমর সাহা প্রথম আলোর কলকাতা প্রতিনিধি। পিরোজপুর প্রতিনিধি