প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে সংবাদ কারখানায় নয়া যোগাযোগ প্রযুক্তি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান। এ সময় বইটির দুই লেখক দীন মোহাম্মদ ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহীতে ‘মেনটর প্রোগ্রাম অন ডকুমেন্টারি ফটোগ্রাফি’ শীর্ষক ফটোগ্রাফি কোর্সেরও উদ্বোধন করা হয়। ১০ মাসের এই কোর্স পরিচালনা করবেন দীন মোহাম্মদ। অনুষ্ঠানে ম্যান ফটোর প্রোডাক্ট ম্যানেজার রাশেদ রফিক রূপমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকেরা উপস্থিত ছিলেন।