প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে ময়নুল হোসেনের গল্পগ্রন্থ ময়েজ মিয়ার ভয়েস ও শিবলী সুহান লিপুর নির্বাচিত প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গাইবান্ধার জনতা পাঠাগার এই প্রকাশনা উৎসবের আয়োজন করে। বই দুটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহফুজার রহমান আকন্দ। কবি ইবনে সিরাজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবু জাফর, শহীদ আহমেদ, জহুরুল কাইয়ুম, সমীর কুমার সরকার, আবু নাসের সিদ্দিক, ময়নুল হোসেন, শিবলী সুহান প্রমুখ।