মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দেশি কাপড়ের বিপণন প্রতিষ্ঠান ‘ষড়ঋতু’-এর উদ্যোগে ‘বাংলার বাউল গান’ শীর্ষক একটি থলের (ব্যাগ) মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। গতকাল বেলা সাড়ে চারটায় নগরের লামাবাজার এলাকায় প্রতিষ্ঠানটির সামনে থলের মোড়ক উন্মোচন করেন সিলেটের প্রবীণ ও জনপ্রিয় বাউল আবদুর রহমান। এ সময় সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যসংগঠক হুমায়ূন কবীর জুয়েল, সুপ্রিয় দেব, আবৃত্তিকার নাজমা পারভীন, গোলজার আহমদ, শিল্পী অরূপ বাউল প্রমুখ উপস্থিত ছিলেন।