মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আবদুস সালাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অবন্তী মেহতাজ রচিত বিজনেস কম্যুনিকেশন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নান প্রমুখ।