মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘ডিজিটাল কৃষি ক্যালেন্ডার’-এর মোড়ক উন্মোচন গতকাল উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এর উন্মোচন করেন। পরে ইউএনও নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র সমশের আলী, ভাইস চেয়ারম্যান শফি কামাল টারজান প্রমুখ।