মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতীপাড়া উপজেলার পঞ্চবার্ষিক (২০১৫-২০২০) পরিকল্পনার বইয়ের মোড়ক বুধবার দুপুরে উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সাংসদ আবুল কালাম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা প্রশাসন উপজেলার উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে গণশুনানির মাধ্যমে সমস্যা নির্ণয় এবং চাহিদা অনুযায়ী তা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়নকেও এগিয়ে নিতে পাঁচ বছর মেয়াদি এ পরিকল্পনা গ্রহণ করা হয়।