প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের কিংবদন্তি সংগীতব্যক্তিত্ব শচীন দেববর্মনকে নিয়ে লেখা শচীন দেববর্মন: মর্ত্যের রাজ্য ছেড়ে, সুরের রাজ্যে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কুমিল্লার ইতিহাসবিদ গোলাম ফারুকের লেখা বইটি কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত শচীন দেববর্মনের পৈতৃক নিবাসে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী।