মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের তালতলা এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ এফ মুজতাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক তোফায়েল আহমেদ।