মোয়াজ্জেম সভাপতি সাইফুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও সাইফুল আলমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদনক্রমে গতকাল সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।যুবদলের কেন্দ্রীয় কমিটির অপর তিনজন হলেন—সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, যুগ্ম সম্পাদক মোরতাজুল করিম ও সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক।