প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মের পরিবর্তে ১ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছে সাক্ষাত্কারপত্র পৌঁছানো নিয়ে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, এ বিষয়টি বিবেচনায় রেখে মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন প্রথম আলোকে এ তথ্য জানান।