প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিশেষ কোটার মৌখিক সাক্ষাৎকার ২৬ এপ্রিল সকাল নয়টায় ব্যবস্থাপনা বিভাগের অফিস কক্ষে শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বলা হয়, বিশেষ কোটার অন্তর্ভুক্ত শুধু মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃগোষ্ঠী, হরিজন (দলিত) ও শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারীরা এতে অংশ নেবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.iu.ac.bd ওয়েবসাইটে।