মৌচাক ইউপির নির্বাচনে প্রতীক বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার ৬০ প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে।চেয়ারম্যান প্রার্থীরা হলেন কালিয়াকৈর উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইয়াসিন সরকার (আনারস), গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি আজহারুল ইসলাম (তালা), কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মো. শাহ আলম (দোয়াত-কলম) ও মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামারুজ্জামান (টেলিফোন)।কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।