প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জুন ঢাকায় ১৮ দলীয় জোটের জনসভা নিয়ে কোনো গড়িমসি না করার জন্য সরকারকে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। তাঁরা বলেন, ১১ জুনের সমাবেশে জনগণ মৌমাছির মতো অংশ নেবে। এতে বাধা দিলে ক্ষুব্ধ জনগণ মৌচাকে ঢিল ছোঁড়ার পর মৌমাছির মতো ভূমিকায় অবতীর্ণ হবে।গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জামায়াতের এক যৌথ সভায় দলটির নেতারা এ কথা বলেন। ১১ জুনের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াত-সমর্থক শিক্ষক, চিকিৎসক, কৃষিবিদ ও প্রকৌশলী সংগঠনের নেতাদের সঙ্গে এ যৌথ সভা করা হয়।