প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল রোববার দুপুরে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক সৈয়দ কামরুল আহছান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন, অধ্যাপক শামসুল আলম প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি