মৌন মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে দিবাকালীন আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল বুধবার ব্যবসায়ীরা মৌন মিছিল করেছেন। একই দাবিতে তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপিও দিয়েছেন। মহানগর দোকান মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব এলাকা থেকে মিছিলটি বের করা হয়। বেলা একটার দিকে ব্যবসায়ীরা বিভাগীয় কমিশনার এবং এরপর জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘রংপুর এক্সপ্রেস’ নামের একটি আন্তনগর নৈশ ট্রেন চালু আছে। সেই সঙ্গে একটি দিবাকালীন ট্রেনের দাবি জানানো হয়। মৌন মিছিলে অংশ নেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ হোসেন প্রমুখ।