মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মো. নাজমুল (২৮)। তিনি উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের খাজামুদ্দিনের ছেলে।
মারা যাওয়া যুবকের চাচা ফজলুর রহমান বলেন, ওই দিন দুপুর ১২টার দিকে নাজমুল গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বাড়ির উঠানের একটি তেজপাতাগাছে থাকা মৌমাছির চাকে একটি পাখির ডানার ঝাঁপটা লাগে। এতে মৌমাছির দল ছুটে এসে তাঁকে আক্রমণ করে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে বেলা তিনটার দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা নাজমুলকে মৃত ঘোষণা করেন।