প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছরের শিশু মৌরিন হাসে না অনেক দিন। বাবার কোলে চড়ে আর স্কুলেও যায় না সে। বড় দাদার ঘাড়ে হাত দিয়ে আর বলে না, ‘আমাকে ঘাড়ে নিয়ে ঘোরো না দাদা।’ ছোট্ট এই শিশু মারাত্মক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত। তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা এখন হাসপাতাল আর ব্লাড ব্যাংকে ঘুরে ফিরছেন। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মৌরিনকে বাঁচাতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ৩৫ লাখ টাকার প্রয়োজন। তবে মৌরিনের অবসরপ্রাপ্ত ব্যাংকার মুক্তিযোদ্ধা বাবা মজিবুর রহমানের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় মৌরিনকে বাঁচাতে সমাজের সচেতন ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন মজিবুর। সাহায্য পাঠানোর ঠিকানা: মজিবুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৮০৭৭৪ জনতা ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়, ঢাকা। বিজ্ঞপ্তি