মৌলবাদ ঠেকাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, দেশে মৌলবাদ-জঙ্গিবাদ বন্ধ করতে হলে গ্রামে গ্রামে লাইব্রেরি, খেলার মাঠ আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে হবে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শনিবার রাতে খুলনার দৌলতপুরে বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।