মৌলবাদ রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই উপমহাদেশে মৌলবাদ রুখতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা। গতকাল শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে ‘এই উপমহাদেশে মৌলবাদী আন্দোলন কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের লেখক শাহরিয়ার কবির, সেন্টার ফর পিচ অ্যান্ড প্রোগ্রেসের সভাপতি ও পি শাহ, দৈনিক বাংলা পত্রিকা স্টেটসম্যান-এর সম্পাদক মানস ঘোষ, ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি অধ্যাপিকা সৈয়দ তানভির নাসরিন প্রমুখ।