মৌলবাদী চক্র সহিংসতা ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মৌলবাদী চক্র শান্তির কথা বলে সহিংসতা বিস্তার করছে। তাই তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সমেঞ্চলনকক্ষে ‘মানবাধিকার সুরক্ষায় নাগরিকের কর্তব্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিক, সিভিল সার্জন আহাদ আলী প্রমুখ।