মৌলবাদীদের সঙ্গে আপস করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলবাদীদের সঙ্গে আপস করে মুক্তিযুদ্ধের চেতনা কখনোই বাস্তবায়ন করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে দেশের সব শ্রেণীর মানুষকে জামায়াত-শিবির ও তাদের মদদদাতা দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।গতকাল শুক্রবার ময়মনসিংহে এক মতবিনিময় সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা ও শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের ভূমিকা সম্পর্কে ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ শাখা ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে।শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ব্লগারদের বিরুদ্ধে নাস্তিকতার মিথ্যা অপবাদ রটনার তীব্র সমালোচনা করেন শাহরিয়ার কবির। চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনায় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রামের প্রশাসনের উচিত ছিল, যাঁরা মিথ্যা প্রচারের মাধ্যমে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ প্রতিহত করতে পাল্টা কর্মসূচি ও হরতালের ডাক দিয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি ফয়জুর রহমান ফকির। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সম্পাদক এমদাদুল হক।