মৌলভীবাজার অঞ্চলের উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১১-এর উদ্যোগে মৌলভীবাজার অঞ্চলের উৎসব আজ সোমবার মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উৎসবে সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। উৎসব শুরু হবে সকাল নয়টায়। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে সিলেট মদনমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল ফতেহ ফাত্তাহ, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জফির সেতু, ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক সোহেল হাসান গালিব ও এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা ইফতেখার হাসানের উপস্থিত থাকার কথা রয়েছে।