মৌলভীবাজার অঞ্চলের নিবন্ধন চলছে
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের মৌলভীবাজার অঞ্চলের উৎসবের জন্য নাম নিবন্ধন চলছে। গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন শুরু হয়েছে। চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটি বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগে অংশ নিতে পারবেন। গতকাল রোববার পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক প্রতিযোগী ভাষা প্রতিযোগে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন। ‘আগে এলে আগে’ নিবন্ধনের ভিত্তিতে মোট ৮০০ প্রতিযোগী নাম নিবন্ধন করতে পারবেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত নিবন্ধন চলবে। মৌলভীবাজার অঞ্চলের প্রতিযোগে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন। ভাষা প্রতিযোগের বিষয়ে সরাসরি মিডিয়া (মৌলভীবাজার প্রেসক্লাবের কাছে ওষুধ বিতানের পেছনে), কোর্ট রোড, মৌলভীবাজার অথবা ০১৭১৭-১৩১৩৮১, ০১৭১২-৭১৬২৪৪, ০১৭১১-১৮১৩৭৩ মুঠোফোন নম্বরে যোগাযোগ করা যাবে।