মৌলভীবাজার ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গত বৃহস্পতিবার ট্রাকের চাপায় মুসলিম মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
মৌলভীবাজারে নিহত মুসলিম মিয়া সদর উপজেলার শেরপুর এলাকার হীরা মিয়ার ছেলে। সুনামগঞ্জে নিহত আজিজ মিয়ার (৪৫) বাড়ি জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুসলিম মিয়া শেরপুর গোলচত্বর এলাকায় বিভিন্ন পণ্য বিক্রি করত। রাস্তা পারাপার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দিলে সে মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটায় সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে একটি যাত্রীবাহী টেম্পো জামালগঞ্জ যাচ্ছিল। পথে জামালগঞ্জ উপজেলার উমেদপুর এলাকায় গিয়ে টেম্পোটি খাদে পড়ে যায়। এতে টেম্পুযাত্রী আজিজ মিয়া নিহত হন।