মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, ডিজিএম, এজিএমসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদ্যুতের একজন গ্রাহক। অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে গত বৃহস্পতিবার মৌলভীবাজারের সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন কমলগঞ্জ পৌর বণিক সমিতির সহসভাপতি মামুনুর রশীদ নামের এক ব্যক্তি।সহকারী জজ আবদুল্লাহ আল আমীন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে আগামী সাত দিনের মধ্যে বিচ্ছিন্ন লাইনে পুনরায় বিদ্যুৎ-সংযোগ দিয়ে ওই চার কর্মকতাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।চার কর্মকর্তা হচ্ছেন মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাবিবুর রহমান আখন্দ, ডিজিএম প্রকৌশলী মোবারক হোসেন, এজিএম মো. নজরুল ইসলাম মোল্লা ও জুনিয়র প্রকৌশলী মো. নাসির উদ্দিন।