অপ্রকৃতিস্থ যুবকের আগুনে পুড়ল তিনটি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক ভারসাম্যহীন যুবকের দেওয়া আগুনে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর শ্যাম সুন্দর জিউর আখড়ার তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সৈয়ারপুর শ্যাম সুন্দর জিউর আখড়ার মালিকানাধীন শ্যাম সুন্দর শান্তি নিবাস নামে আধাপাকা তিনটি বসতঘর রয়েছে। সেখানে তিনটি পরিবার ভাড়ায় থাকে। ভাড়াটে নির্মল কুমারের ছেলে উত্পল কুমার (২৭) মানসিক ভারসাম্যহীন। উত্পল ভোর চারটার দিকে তাঁর কক্ষে আগুন লাগিয়ে দেন।