মৌলভীবাজার-শমশেরনগর সড়কের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার-শমশেরনগর সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। ন্যাপ, গণতন্ত্রী পার্টি, বাসদ, কমিউনিস্ট পার্টি এবং মৌলভীবাজার-মুন্সিবাজার-কমলগঞ্জ-শমশেরনগর সড়কের বেবি-মিশুক সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।মৌলভীবাজার পৌর এলাকায় বীজ বিপণনকেন্দ্রের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গজনফর আলী চৌধুরী, সৈয়দ আবু জাফর আহমদ, এ এম ইয়াহিয়া মুজাহিদ, চৌধুরী নীহারেন্দু হোম, ময়নুর রহমান, ফজির মিয়া প্রমুখ।বক্তারা যৌক্তিক সময়ের মধ্যে কাজ শেষ না হলে মৌলভীবাজার-শমশেরনগর সড়কে হরতাল পালনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।