মৌলভীবাজার শহরের একটি সড়কে পাঁচ দিন ধরে লো-ভোল্টেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরে সৈয়দ মুজতবা আলী সড়কে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের পশ্চিম দিকের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসায় পাঁচ দিন ধরে বিদ্যুতের লো-ভোল্টেজ চলছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসী জানান, গত বুধবার থেকে সৈয়দ মুজতবা আলী সড়কের (সাবেক পুরাতন হাসপাতাল সড়ক) সরকারি উচ্চবিদ্যালয়ের পশ্চিম দিকের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে লো-ভোল্টেজ শুরু হয়। ফলে এ এলাকার লোকজন রেফ্রিজারেটর, টেলিভিশন, বৈদ্যুতিক পাখাসহ অনেক কিছু ব্যবহার করতে পারছেন না। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অভিযোগকেন্দ্রে একাধিকবার জানানো হয়েছে। অভিযোগকেন্দ্র থেকে ট্রান্সফরমারের ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে জানালেও তারা তা সমাধানের উদ্যোগ নেয়নি।সৈয়দ মুজতবা আলী সড়কের একটি দোকানের বিক্রয়কর্মী শৈলেন রায় গতকাল বলেন, ‘আমাদের। রেফ্রিজারেটর, অনেক বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে। আতঙ্কের মধ্যে আছি, কখন এগুলো বিকল হয়ে যায়।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রতন কুমার বিশ্বাস গতকাল বলেন, ‘খোঁজ নিয়ে দেখা হচ্ছে।