মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিএনপির জেলা কমিটির সভাপতি এম নাসের রহমানের স্বাক্ষরিত পত্রে এ কথা জানানো হয়।পৃথক দুটি পত্রে বলা হয়, সদর উপজেলা ও পৌর কমিটির তিন বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা ভেঙে দেওয়া হয়েছে। সদর উপজেলার নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুল ওয়ালী সিদ্দিকীকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আশিক মোশাররফ, মোস্তফা মিয়া, ফখরুল ইসলাম ও রানা খান শাহীনকে। পৌর কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুল ওয়াদুদকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ ময়নুল হক, ওলিউর রহমান, ফরহাদ রশিদ ও আবদুর রহিমকে।