মৌলভীবাজারে অবৈধ স্ট্যান্ড সরানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরে বন বিভাগের কার্যালয় ও কাশীনাথ সড়কের আবাসিক এলাকার প্রবেশমুখ মনু সেতুর পাশে গড়ে ওঠা অবৈধ অটোরিকশার স্ট্যান্ড সরানোর দাবিতে এলাকাবাসী গত বৃহস্পতিবার মানববন্ধন করে। পরে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিলসহ মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কাল রোববারের মধ্যে স্ট্যান্ড সরানোর বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে এলাকাবাসী জানিয়েছেন।