মৌলভীবাজারে আরও ১৮ জনের করোনা 'পজিটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে নতুন করে আরও ১৮ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮৩ জনের। সুস্থ হয়েছেন ৯৪ জন। মারা গেছেন ৪ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্তের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১০ জন, বড়লেখায় ২ জন, কুলাউড়ায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং রাজনগরে ১ জন রয়েছেন।
গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ হাটের একজন ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে নমুনা পরীক্ষায় দীর্ঘসূত্রতার কারণে মৌলভীবাজার জেলায় এখন সংক্রমণ বাড়ার ঝুঁকির মধ্যে আছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ আজ রোববার নতুন করে ১৮ জন আক্রান্তের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।