মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনী সহিসংসতায় একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় স্থানীয় এক ইউপি চেয়ারম্যানকে যাবজ্জীবন ও অপর ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (বিশেষ ট্রাইব্যুনাল-৫) মো. জালালউদ্দিন আহমদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান বরকত মিয়া। তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৯৬ সালের ১২ জুন সংসদ নির্বাচন চলাকালে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও খলা গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।