মৌলভীবাজারে ওএমএসের চাল বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলায় ১ জুলাই থেকে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। অকালবন্যায় জেলার হাওরাঞ্চলে বোরো ফসল হারানোর পর দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গত মে মাস থেকে ওএমএস চালু করা হয়েছিল।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, অকালবন্যায় জেলার হাওরগুলোয় বোরো ফসল তলিয়ে যায়। এরপর খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মে মাস থেকে জেলার কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও সদর উপজেলায় ১৭টি ওএমএস কেন্দ্র চালু করে। গত ৩০ জুন পর্যন্ত ওএমএস কেন্দ্র চালু ছিল। অধিদপ্তরের নির্দেশে ১ জুলাই থেকে ওএমএস কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এদিকে ওএমএস চালুর জন্য ৪ জুলাই খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি চিঠি দিয়েছেন মৌলভীবাজারের জেলা খাদ্য নিয়ন্ত্রক। এতে বলা হয়েছে, জেলায় অকালবন্যায় বোরো ফসল মারা গেছে। আউশ ফসলও মারা যাচ্ছে।