মৌলভীবাজারে কলেজ শিক্ষকের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলামের বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা শহরের গীর্জাপাড়া এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষের লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।পুলিশ ও বাড়ির লোকজন সূত্রে জানা গেছে, ডাকাতেরা বাসার পূর্ব দিকের একটি জানালার গ্রিল ভেঙে কক্ষে প্রবেশ করলে ঘরের লোকজন জেগে ওঠে। এ সময় হাফপ্যান্ট পরা মুখোশধারী ডাকাতেরা রামদা ও রড উঁচিয়ে তাদের কথা বলতে নিষেধ করে। ডাকাতেরা শফিকুল ইসলামের স্ত্রীর হাতে রড দিয়ে আঘাত করে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, প্রায় আট হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।শফিকুল ইসলাম গতকাল শুক্রবার বলেন, ‘ডাকাতেরা প্রায় ৪০ মিনিট ঘরে অবস্থান করে। এ সময় তারা রামদা ও রড দেখিয়ে চির‌্যাকার না করতে নিষেধ করে। প্রাণের ভয়ে আমরা নীরব থাকি।’মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে।’