মৌলভীবাজারে কাল শুরু, প্রথম দিন বড়লেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার বড়লেখা উপজেলা থেকে শুরু হচ্ছে মৌলভীবাজার জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে আগামী চার জুলাই পর্যন্ত এই নির্বাচন চলবে। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ছোটখাটো কিছু ঘটনা ছাড়া আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ আসেনি।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার বড়লেখা উপজেলায়, মঙ্গলবার জুড়ী উপজেলায়, কুলাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে ১১ জুন এবং ছয়টি ইউনিয়নে ১৪ জুন, রাজনগর উপজেলায় ১৮ জুন, কমলগঞ্জ উপজেলায় ২১ জুন, শ্রীমঙ্গল উপজেলায় ২৫ জুন, মৌলভীবাজার সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ২৮ জুন এবং ছয়টি ইউনিয়নে ৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সভা হয়েছে।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনিও) মো. রফিকুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচন ভালোই হবে। আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী ও পুলিশ সুপার হারুন অর রশীদ।