মৌলভীবাজারে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মৌলভীবাজার শাখার বার্ষিক পুনর্মিলনী সদর উপজেলার আকবরপুর আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন চা-বাগান, পল্লী বিদ্যুৎ, র্যাব শ্রীমঙ্গল, ধান গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, বিভিন্ন ব্যাংক এবং প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত সর্বস্তরের কৃষিবিদ অংশ নেন। অতিরিক্তি পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউশনের জেলা শাখার সভাপতি মো. আবদুল আউয়াল ভুঁঞা পুনর্মিলনী ও বনভোজন সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।