মৌলভীবাজারে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার জুবেদা কুঞ্জে গৃহপরিচারিকা রোকেয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গতকাল রোববার ওই বাড়ির দুই নারীকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, গৃহকর্তা আজমল আহমদ চৌধুরীর স্ত্রী ফাহমিদা খাতুন ও তাঁর ছোট ভাই আসলাম আহমদ চৌধুরীর স্ত্রী ফজিলাতুন্নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রান্নাঘরের স্টোররুমে গলাকাটা লাশ দেখতে পেয়ে বাসার লোকজন পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। রোকেয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।