মৌলভীবাজারে ঢাকার টিকিট পেলেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে তিনজন ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন।বেলা ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজে খেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। দুই পর্বের খেলায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা অংশ নেন। সকালের খেলায় প্রথম হন শাইখ আহমদ ও এম এ মোমেন মিয়া, দ্বিতীয় হয়েছেন মো. রফি উদ্দিন ও অভিজিৎ দত্ত এবং তৃতীয় হন মোহাইমিন সাগর, জয়দীপ রায়, মুনিম বাপ্পী, উর্মি দেব, নন্দিতা পালিত ও মাইশা ফারজানা চৌধুরী। বেলা সাড়ে তিনটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে খেলা হয়। এতে সাইদুর রহমান প্রথম, তানভীর দ্বিতীয় এবং অন্বয় তালুকদার, অপূর্ব সোহাগ, সৌরভ সিংহ ও আশিক তৃতীয় হন। দুই পর্ব থেকে মোট তিনজন ঢাকায় যাওয়ার সুযোগ পান। তাঁরা হলেন সাইদুর রহমান, শাইখ আহমেদ ও মোহাইমিন সাগর। গেম শো পরিচালনা করেন বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ ও কাজী রাশেদ এবং মৌলভীবাজার বন্ধুসভার সদস্যরা।