মৌলভীবাজারে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে আনসার সদস্য জাকির হোসেন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. আবদুর রশীদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন আনসার সদস্য মোশাহিদ খান, সুলেমান ও মোস্তফা কামাল। এঁদের মধ্যে মোশাহিদ খান পলাতক এবং বাকি দুজন জেলহাজতে রয়েছেন। মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় অপর আসামি আলমগীর হোসেন আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৬ জুলাই মৌলভীবাজার শহরতলির মনু ব্যারেজ আনসার ক্যাম্পে আসামিরা আনসার সদস্য জাকির হোসেনের মাথায় আঘাত করলে তিনি মারা যান।