মৌলভীবাজারে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়তল গ্রামে দুই কাতার-প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, বড়তল গ্রামে গত বৃহস্পতিবার রাতে প্রবাসী আবদুল হাসিমের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা দুটি আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুট করে। এ ঘটনায় ডাকাতদের আঘাতে পরিবারের চার সদস্য আহত হয়। একই সময় ডাকাতেরা প্রবাসী শরাফত আলীর ঘরে হানা দিয়ে সাত ভরি স্বর্ণালংকার ও চার হাজার টাকা লুট করে।