প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের মাওলানা ইউনুছ আহমদ (৭০) এবং একই ইউনিয়নের গয়াসপুর গ্রামের উজায়ের আহমদ চৌধুরী (৬৫)। তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ দায়ের করা মামলা নম্বর ১৪/২০১৫।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আজকেই (গতকাল মঙ্গলবার) ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকেই তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।’