মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট অব্যাহত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল শনিবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। ফলে অভ্যন্তরীণ ও আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল করেনি।এদিকে পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি অংশ গতকাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে মাইকিং করলে বিক্ষিপ্তভাবে দু-একটি বাস চলাচল করে।সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সূত্র জানায়, পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলীসহ পরিবহন নেতাদের নামে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার, বাস-মিনিবাস-শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার পক্ষ থেকে করা মামলার আসামিদের গ্রেপ্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, শেরপুরে মালিক-শ্রমিক ইউনিয়নের ভেঙে ফেলা কার্যালয় পুনর্নির্মাণ ও শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গার ইজারা বাতিল করে সেখানে আন্তজেলা বাস-ট্রাক টার্মিনাল স্থাপনের দাবিতে গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে মৌলভীবাজারে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট শুরু হয়।এদিকে গতকাল সকালে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে শহরে মাইকিং করান। আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি শ্রমিক ও জনগণের স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করেছি। গাড়ি চলছে। সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে ওই ধর্মঘট ডাকা হয়েছে।’