মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট গতকাল রোববার স্থগিত করা হয়েছে। বাসমালিক ও শ্রমিকনেতারা জানান, ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো মানা না হলে পরে তাঁরা আবার ধর্মঘটে যাবেন। সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সংগঠনের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলীসহ পরিবহন নেতাদের নামে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে মৌলভীবাজারে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।