মৌলভীবাজারে পাঁচ গুণীজন পেলেন সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রেখেছেন এমন পাঁচজন গুণী ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫ পাওয়া ব্যক্তিরা হলেন নাট্যকলায় আজিজুর রহমান, কণ্ঠসংগীতে রজত কান্তি ভট্টাচার্য, লোকসংস্কৃতিতে আহমদ সিরাজ, চারুকলায় মিহির ভৌমিক ও নৃত্যকলায় নিপা ভট্টাচার্য।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।