মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বিন্নি গ্রামে প্রতিপক্ষের হামলায় আতর আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি কাগাবলা ইউনিয়নের আপার কাগাবলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গতকাল আনুমানিক বিকেল চারটার দিকে বিন্নি গ্রামের পাহাড়ি এলাকায় প্রতিপক্ষের লোকজন আতর আলীর ওপর হামলা করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। পরে মৌলভীবাজার হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।